২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউট এর বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউট এর বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

Manual4 Ad Code

ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউট এর বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

 

Manual3 Ad Code

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউট এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারী) সকাল থেকে দিনভর বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা, একক ও দলীয় অভিনয়, নৃত্য, ছড়া/কবিতা আবৃত্তি শিক্ষার্থী ও অভিভাবকদের কুইজ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউট এর সভাপতি মোয়াজ্জেম হোসেন রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অলংকৃত করেছেন মিসেস নিগার সুলতানা সিথি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সুনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবকবৃন্দ- শামসুজ্জামান খান স্বপন মিয়া, জাহাঙ্গীর হোসেন খান কচি মিয়া, মোঃ সউদ খান, মোঃ ছাদিম মিয়া, জনাব আবুল হাসেম খান।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কালাম খান তুষার দু’জন সফল অভিভাবক নিমন্ত্রণ করেছেন, সন্তানদের সু-শিক্ষা ও উচ্চশিক্ষা লাভের জন্য যারা স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালন করেছেন মোঃ আদিব মিয়া এবং মোঃ ফাইজুল্লাহ খান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমিন্ডত করেছেন- অত্র এলাকার যুব সমাজ সেবক ফেরদৌস খান, মোঃ ছফর খান, ফারুক শেখ, শাখাওয়াত হোসেন খান।
কৃতি শিক্ষার্থীদের বিশেষভাবে পুরস্কৃত করেছেনঃ
মাওলা আলী খান রাজিব।

Manual8 Ad Code

প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের জাঁকজমকপূর্ণ উপস্থিতিতে সন্ধ্যার পর অতিথিগন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিষ্ঠানের সভাপতি মোয়াজ্জেম হোসন রাসেল ও পরিচালক আবুল কালাম খান তুষার ১০০% উপস্থিতি শিক্ষার্থীদের ও সেরা মায়েদেরসহ সিনিয়র সিটিজেন শিক্ষার্থীদের দাদা, দাদু, নানা, নানুদের হাতে পুরস্কার তুলেদিয়ে সম্মানিত করেন।