৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জ কল্যাণ সংস্থার মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্টিত

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ণ
কালীগঞ্জ কল্যাণ সংস্থার মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্টিত

Manual2 Ad Code

কালীগঞ্জ কল্যাণ সংস্থার মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্টিত

 

Manual5 Ad Code

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার ৫ম বার্ষিক সাধারণ সভা, পারিবারিক মিলনমেলা ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

সোমবার উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হরা স্বপ্নছায়া রিসোর্টে। দিনব্যাপী এ অনুষ্ঠানে কালীগঞ্জ কল্যাণ সংস্থার সভাপতি অ্যাড. আতিকুর রহমান ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান সাজেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ কল্যাণ সংস্থার প্রধান পৃষ্ঠ পোষক ডাঃ মোহাম্মদ ওয়াদুদুজ্জামান ভূঁইয়া। এছাড়াও আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. মুর্শিদউজ্জামান, ফারজিন নাওয়ার জামান, ইঞ্জিঃ এনামুল হক, ডক্টরস বিডি লিমিটেড সিইও মাহফুজুর রহমান খান, কেয়ার বাংলাদেশের টিম লিডার হাফিজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারী কমকর্তা মুহম্মদ মুহসিন প্রমুখ। বার্ষিক সাধারণ সভায় আর্থিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের কোষাধ্যক্ষ অ্যাড. রাশিদুল হাসান রুবেল।

Manual5 Ad Code

অনুষ্ঠান ঘিরে ছিল আনন্দ, সংস্কৃতি ও সৌহার্দ্যের এক মিলনমঞ্চ। নানা আয়োজনজুড়ে ছিল প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা এবং জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা, যা পুরো আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত।

Manual4 Ad Code