২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২৪ বোতল ভারতীয় মদসহ একজন আটক

বাংলা বারুদ
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ণ
সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২৪ বোতল ভারতীয় মদসহ একজন আটক

Manual2 Ad Code

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা(ডবি) পুলিশের অভিযানে অবৈধ ২৪ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ এক মাদক ব্যবসাীয়কে আটক করা হয়েছে।

 

Manual4 Ad Code

আটককৃত মাদক ব্যবসায়ী যুবকের নাম মোঃ মানিক মিয়া(১৯)। তিনি উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে।

Manual8 Ad Code

 

ডিবি পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকাল ৯টায় ঐ মাদক কারবারী একটি স্কুল ব্যাগে করে নিয়ে ২৪ বোতল ভারতীয় অবৈধ মদ নিয়ে যাওয়ার খবর পেয়ে সুনামগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম এই খবরটি জানতে পেরে তার নির্দেশে ডিবি পুৃলিশের এস আই ওয়াসিম,এ এস আই নুরুন্নবী ও এ এসআই নজরুলের নেতৃত্বে ডিবির সদস্যরা ঘটনাস্থল রতারগাঁও এলাকায় ওৎপেতে থাকেন ।

 

Manual7 Ad Code

ঐ সময় মাদক কারবারী ব্যাগে করে ঐ সমস্ত ভারতীয় মদ নিয়ে যাওয়ার সময় তাকে মাদকসহ আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত আটককৃত মাদক ব্যবসায়ী মানিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

 

এ ব্যাপারে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম মদসহ এক মাদক কারবারীকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান,আমাদের সুনামগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার স্যারের নির্দেশে জেলায় যেকোন ধরনের অপরাধ এবং অবৈধ নিষিদ্ধ মালামাল উদ্ধার ও এর সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান চলবে এবং তাদের প্রতিহত করতে এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনে সবসময় আইন শৃংখলা বাহিনীর মতো ডিবি পুলিশের সদস্যরা ও সক্রিয়ভাবে কাজ করছে।

Manual6 Ad Code