৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩০ বছর পূর্তি উদযাপিত

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ণ
কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩০ বছর পূর্তি উদযাপিত

Manual6 Ad Code

কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩০ বছর পূর্তি উদযাপিত

 

Manual8 Ad Code

মোঃ মুক্তাদির হোসেন বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, সম্মাননা স্মারক প্রদান ও প্রীতি ফুটবল খেলার মাধ্যমে পালিত হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারী) সকালে কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে বাজার ব্যবসায়ীরা একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বিকেলে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যবসায়ীদের জোড়-বিজোড় দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্টিত হয়। খেলায় বিজোড় দল ১-০ গোলে জোড় দলকে হারিয়ে চ্যাস্পিয়ন হয়। জয়সূচক গোল করেন শিহাব হোসেন। খেলায় সেরা খেলোয়াড় মনোনীত হন জনি আহমেদ।
বিকেলে কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মাহবুবুর রহমান সুরুজ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন এর পরিচালনায় এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মো. মোস্তফা হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বিধুল ঘোষ, নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন প্রমূখ।

Manual3 Ad Code

পরিশেষে প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মাঝে উদযাপন কমিটির সভাপতি হেলাল মিয়া, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সদস্য জুয়েল বণিক, দুলাল মিয়া, সাব্বির হোসেন, আল-আমিন ও মামুন মিয়া উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code