২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

ত্যাগের ঈদ আব্দুল ওয়াদুদ

editor
প্রকাশিত মার্চ ২১, ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ণ
ত্যাগের ঈদ আব্দুল ওয়াদুদ

Manual1 Ad Code

#_ত্যাগের_ঈদ_#
********–************
আব্দুল ওয়াদুদ
*************************
রমজানের রোজা শেষে আসছে,
খুশির ছোট ঈদ।
রোজাদারদের মনে খুশি,
হলো তাদের জিত।
সারা মাসে রোজা রেখে,
ঈদের আনন্দে ভাসে।
এটাই তাদের মনের আকুতি,
বিপদ যেন না আসে।
রোজাদারদের রোজার দাম,
আল্লাহ তায়ালা নিজ হাতে দিবে।
এত বড় পুরস্কার ভবে,
আর কেহ কী দিবে?
রোজাদারদের ঈদের আনন্দ,
সবার আগে হবে।
বে রোজদারীর ভাগ্যে,
কখনো কী জুটবে?
নতুন পোশাক পরে,
তারা যাবে ঈদের ময়দানে।
সকল গ্লানি মুছে যাবে,
রোজা রাখার কারনে।
ঈদের আনন্দ বয়ে আনুক,
সবার মনে মনে।
ঈদ শুভেচ্ছা বিনিময় করুক,
প্রতি জনে জনে।
সারাবছর থাকবে মনে,
ঈদের খুশির কথা।
রমজানের রোজা যদি,
পূর্ণ করি সর্বদা।