১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

খাল খননে প্রাণ ফিরবে কৃষিতে, কর্মসংস্থানে আসবে গতি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

editor
প্রকাশিত মার্চ ১৮, ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ণ
খাল খননে প্রাণ ফিরবে কৃষিতে, কর্মসংস্থানে আসবে গতি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Manual5 Ad Code

খাল খননে প্রাণ ফিরবে কৃষিতে, কর্মসংস্থানে আসবে গতি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

শেখ স্বপ্না শিমুঃ‎ ‎রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রমাকান্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সাড়ে ৫ কিলোমিটার এ খাল খনন কাজে প্রায় সাড়ে ২১ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িতব্য এই প্রকল্পের মাধ্যমে এলাকার প্রায় ১০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রমাকান্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

Manual8 Ad Code

বুধবার (১৮ মার্চ) বিকেলে গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের রমাকান্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে আলালচর চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় শত শত মানুষ অংশগ্রহণ করেন।

Manual7 Ad Code

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে এবং তা দ্রুত এগিয়ে চলছে। দেশের প্রতিটি অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।রংপুর অঞ্চলের কৃষি ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে এই খাল পুনঃখনন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও বলেন, রমাকান্ত খালটি দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়ায় কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন।একই সঙ্গে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো।এই খাল পুনঃখননের ফলে পানি নিষ্কাশন সহজ হবে,সেচ ব্যবস্থা উন্নত হবে এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমে আসবে।

‎প্রতিমন্ত্রী বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু কৃষি উৎপাদনই বাড়বে না,বরং স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।এতে করে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং মানুষের জীবনমান উন্নত হবে। সরকার গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে এবং তা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

‎তিনি আরও উল্লেখ করেন, পানি ব্যবস্থাপনা উন্নয়ন ছাড়া টেকসই কৃষি সম্ভব নয়।তাই খাল, নদী ও জলাশয় পুনরুদ্ধারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।রংপুরসহ উত্তরাঞ্চলে কৃষিনির্ভর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই ধরনের প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual7 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী,রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

‎স্থানীয় কৃষক ও বাসিন্দারা খাল পুনঃখনন প্রকল্পকে স্বাগত জানিয়ে বলেন, এই খালটি পুনরুদ্ধার হলে তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। তারা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে আসন্ন মৌসুম থেকেই এর সুফল পাওয়া যাবে।

‎এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। কাজের মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তদারকি জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

‎গঙ্গাচড়ার রমাকান্ত খাল পুনঃখনন প্রকল্পকে ঘিরে গঙ্গাচড়া উপজেলার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি, অর্থনীতি ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং অঞ্চলটি উন্নয়নের নতুন ধাপের দিকে এগিয়ে যাবে।