১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

বৃষ্টিতে গাজীপুরে ঈদযাত্রায় ভোগান্তি

editor
প্রকাশিত মার্চ ১৮, ২০২৬, ০৯:৫১ অপরাহ্ণ
বৃষ্টিতে গাজীপুরে ঈদযাত্রায় ভোগান্তি

Manual2 Ad Code

বৃষ্টিতে গাজীপুরে ঈদযাত্রায় ভোগান্তি

শেখ স্বপ্না শিমুঃ পরিবহন সংকট ও বৃষ্টির কারণে গাজীপুরের দুই মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা পরিণত হয়েছে ভোগান্তিতে।
ঈদযাত্রা পথে বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে ঘরমুখো মানুষের।

বুধবার (১৮ মার্চ) বিকেলে গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটির পর সড়কে ঘরমুখো মানুষের ঢল নামে।

এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত ১০ কিলোমিটার এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে দুর্ভোগ বাড়িয়েছে মুসলধারে বৃষ্টি।

Manual3 Ad Code

বিকেল থেকে প্রায় ঘণ্টাখানেকর বৃষ্টিতে নগরীর বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে জলাবদ্ধতার। বিপাকে পড়েন ট্রাক পিকাপে করে ঘরে ফেরা যাত্রীরা।

Manual7 Ad Code

ট্রিপল ও পলিথিন নিয়ে বৃষ্টি থেকে বাচার চেষ্টা করলেও অধিকাংশরাই বৃষ্টি মাথায় নিয়ে ঘরে ফিরতে দেখা যায়।

Manual8 Ad Code