২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

দুই নারী পকেটমার আটক

বাংলা বারুদ
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ণ
দুই নারী পকেটমার আটক

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড়ের মধ্যে সুযোগ নিয়ে পকেট মারতে গিয়ে দুই নারী সদস্য আটক হয়েছেন।

সোমবার সকালে হাসপাতালের আউটডোরের টিকিট কাউন্টারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টিকিট কাউন্টারে রোগী ও স্বজনদের দীর্ঘ লাইন ছিল।

Manual4 Ad Code

এ সময় সুযোগ বুঝে টানা পার্টির দুই নারী সদস্য পকেট মারার চেষ্টা করেন। হাসপাতালের পরিচ্ছন্নকর্মীরা বিষয়টি টের পেয়ে তাদের হাতে-নাতে আটক করেন।

Manual1 Ad Code

হাসপাতালের কর্মীরা জানান, আটক দুই নারী মূলত টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ানো রোগীদের টার্গেট করে দামী মোবাইল, টাকা-পয়সা ও অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতেন। পরে এসব সামগ্রী পানির দামে বিক্রি করতেন তারা।

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে হাসপাতালে বিশেষ করে টিকিট কাউন্টার ও ফার্মেসি এলাকায় পকেটমার চক্র সক্রিয় ছিল। তবে আজকের ঘটনায় দুই নারী পকেটমার ধরা পড়ায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা রোধে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে এবং রোগী ও স্বজনদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Manual5 Ad Code