৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে মাদকরিরোধী অভিযানে দুই মাদকসেবীকে কারাদন্ড

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৬:১২ অপরাহ্ণ
কালীগঞ্জে মাদকরিরোধী অভিযানে দুই মাদকসেবীকে কারাদন্ড

Manual1 Ad Code

কালীগঞ্জে মাদকরিরোধী অভিযানে দুই মাদকসেবীকে কারাদন্ড

মো. মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন।

Manual4 Ad Code

দণ্ডপ্রাপ্তরা হলেন, ১. কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের সুলতান উদ্দিন শেখের পুত্র মো. সোলাইমান শেখ (৪৪), ২. একই ইউনিয়নের বেরুয়া গ্রামের আব্দুর রহমানের পুত্র সোহরাব হোসেন (২৬)।

Manual4 Ad Code

ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় পৃথক দুই মামলায় সোলাইমান শেখ ও সোহরাব হোসেনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। যাহার মামলা নং- ৪৬/২৬ ও ৪৭/২৬, তারিখ- ২৭/০২/২০২৬ ইং।

Manual8 Ad Code

এ সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা
বলেন, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদকসেবীকে দুটি মামলায় এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।