১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৭ হিজরি

সচিবালয়ে নিজ দফতরে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
সচিবালয়ে নিজ দফতরে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Manual4 Ad Code

সচিবালয়ে নিজ দফতরে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শেখ স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজের দফতরে অফিস করতে এসেছেন।
সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে নিজ দফতরে যাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এসময় প্রধানমন্ত্রীকে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি স্বাগত জানান।

শপথ নেবার পরদিন প্রধানমন্ত্রীর সাথে নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা নিজেদের প্রথম কর্মদিবস শুরু করলেন। জাতীয় স্মৃতি সৌধ ও জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের পর বেলা সাড়ে ১২ টার দিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের গাড়িবহর ঢুকতে শুরু করে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে।

Manual5 Ad Code

সকাল থেকেই সাজ সাজ রব ছিলো প্রশাসনের এই প্রাণকেন্দ্রে। বুধবার বেলা সাড়ে ১২ টার কিছু পরে সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে নিজ দফতরে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Manual6 Ad Code

চিরাচরিত নিয়ম মেনে সরকার প্রধানের গাড়িতে তখন লাল সবুজের পাতাকা। একই সময়ে সচিবালয়ের মূল গেইট দিয়ে আসতে থাকেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।দেশের নতুন কাণ্ডারিদের অভিবাদন জানাতে গত ক’দিন থেকেই প্রস্তুত ছিলো সচিবালয়। বুধবার সকালে সারা হয় শেষ মুহুর্তে খুঁটিনাটি।

Manual5 Ad Code

সচিবালয়ের নতুন অতিথিরা জানিয়েছেন জনআকাঙ্খার বাংলাদেশ তৈরিতে কাজ করবেন তারা। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বলছেন, মানুষ ১৭ বছরের দুঃশাসন ভোলেনি। সেই শিক্ষা জনগণ যেমন ভোলেনি তেমনি মনে রাখা উচিত রাজনীতিবিদদেরও। মন্ত্রীরা একে একে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

Manual4 Ad Code