৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

থাইল্যান্ড-ফিলিপিন্সের বিপক্ষে খেলা হচ্ছে না বাংলাদেশের।

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৭:২১ অপরাহ্ণ
থাইল্যান্ড-ফিলিপিন্সের বিপক্ষে খেলা হচ্ছে না বাংলাদেশের।

Manual3 Ad Code

থাইল্যান্ড-ফিলিপিন্সের বিপক্ষে খেলা হচ্ছে না বাংলাদেশের।

শেখ স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ কথা থাকলেও থাইল্যান্ড কিংবা ফিলিপিন্সের বিপক্ষে ম্যাচ না খেলেই এশিয়ান কাপ মিশনে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষের সঙ্গে সূচি না মেলার জন্যই এই সিদ্ধান্ত, জানিয়েছেন বাফুফে। তবে সেটা সম্ভব না হলেও অস্ট্রেলিয়া গিয়ে সেখানকার স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে ফুটবল ফেডারেশন।
এশিয়ান কাপের আগে বড় প্রস্তুতির মঞ্চ পাচ্ছে না মেয়েরা।

প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করা বাংলাদেশ নারী ফুটবল নিয়ে বড় পরিকল্পনা কথাই শুনিয়েছিল বাফুফে। মিশন শুরুর আগে প্রস্তুতি নেয়ার কথা ছিল নিউজিল্যান্ড-জাপানের মতো দেশে। সেগুলোর ব্যবস্থা না হওয়ায় ফেডারেশন শেষ পর্যন্ত টার্গেট করে থাইল্যান্ড এবং ফিলিপিন্স। কিন্তু শেষ পর্যন্ত তাও হচ্ছে না।

এশিয়ান কাপের টিকিট পাওয়ার পর বাফুফের তাৎক্ষণিক পরিকল্পনায় এসব বড় দেশের নাম থাকলেও বাস্তবতা ছিল ভিন্ন। এই মেগা আসের টার্গেট করে আরও আগে থেকেই ক্যালেন্ডার রেডি ছিল থাইল্যান্ডের। তাই বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সময় বের করতে পারেনি থাই ফেডারেশন। আর ফিলিপিন্স রাজি থাকলেও ফুটবলারদের টানা খেলার ধকল থেকে বাইরে রাখতেই হেড কোচের পরামর্শ মেনেছে বাফুফে।

Manual1 Ad Code

এ বিষয়ে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘অনেক দিন ধরেই চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনো কোনো কিছু ফাইনাল হয়নি। আমাদের যাওয়ার পথে যে ম্যাচ খেলার কথা ছিল থাইল্যান্ড কিংবা ফিলিপিন্সের সঙ্গে সেগুলো হচ্ছে না। আমাদের সঙ্গে ওদের শিডিউল ম্যাচ করছে না , সে কারণে হচ্ছে না। কারণ আমরা চাইলেই তো হবে না, প্রতিপক্ষের তো শিডিউল থাকতে হবে।’

Manual8 Ad Code

টুর্নামেন্ট শুরুর আগে এখনো অবশ্য প্রস্তুতি ম্যাচের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফুটবল ফেডারেশন। আলোচনা চলছে অস্ট্রেলিয়ার স্থানীয় একটি ক্লাবের সঙ্গে। তাছাড়া সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা আগেভাগেই যাচ্ছে পিটার বাটলারের শিষ্যরা। অপাতত টার্গেট ২০ ফেব্রুয়ারি মাঝেই অস্ট্রেলিয়ার বিমান ধরার।

Manual7 Ad Code

কিরণ বলেন, ‘২০ তারিখের ভেতরে যাবে। এখনো কবে যাবে সেটা বলতে পারছি না। আমরা যাওয়ার আগে অবশ্যই প্রেস কনফারেন্স করব, আপনারা তখন বিস্তারিত জানতে পারবেন। আমরা ওখানে আগে যাচ্ছি এই কারণে ওখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য। দ্বিতীয়ত আমরা ওখানে গিয়ে লোকাল কোনো ক্লাবের সঙ্গে খেলতে পারি সেটাও চেষ্টা করা হচ্ছে। প্রত্যাশার তো শেষ নেই। প্রত্যাশা তো অনেক কিছুই থাকে। কিন্তু আশা করব, মেয়েরা তাদের সেরাটা খেলবে।’

Manual8 Ad Code

এদিকে, এশিয়ান কাপ সামনে রেখে পুরোদমে শুরু হয়েছে নারী ফুটবলারদের অনুশীলন। সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা সিদ্দিকী ছাড়া নেই কোনো চমক। এছাড়া কোচিং স্টাফও থাকছে অপরিবর্তিত।