কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি
মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর কালীগঞ্জে খ্রিষ্টান বাড়ীতে দুর্ধর্ষ ডাকতির ঘটনা ঘটেছে। শনিবার(১৫ ফেব্রুয়ারি ) রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালীর ভেটুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালী গ্রামের রবিন ডি কস্তার বাড়িতে ২ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির কলাপসিকল গেটের তালা খুলে ঘরে প্রবেশ করে।
এ সময় রবিন ডি কস্তা ও তার স্ত্রী কে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির একটি রুমে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখে। পরে আলমারি ও সুটকেসের তালা ভেঙে নগদ ২৯.৫০০/নগদ টাকা, দুটি হাত ঘড়ি,১ টি দামি মোবাইলসেট, পাশে রবি কস্তার বড়বোন পূস্প কস্তা ঘরে ছিল না। পুস্প কস্তার সাথে মোবাইল ফোনে কথা বলে জানাযায় পুস্প কস্তার ঘরের দরজা ভেঙে স্বর্ণালঙ্কার সহ ঘরে থাকা অন্যান্য জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যায়। ভুক্তভোগীর তথ্য মতে জানা যায় দুইজনের সাথে আরো লোক থাকতে পারে।
এলাকার মানুষের তথ্য মতে বহুবছর পর এই এলাকায় ডাকাতির ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার স্থলে কালীগঞ্জ,কাপাসিয়া সার্কেল মোঃ আসাদুজ্জামান, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন পরিদর্শন করেছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি), জাকির হোসেন বলেন প্রাথমিক ভাবে তাদের ভাষ্যমতে ২ জন ডাকাত ছিল। তদন্ত চলছে,বাকিটা তদন্তের মাধ্যমে বের হবে ডাকাত দলের সদস্য কতজন ছিল।এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে যাহার নং ১৪/২/২০২৬।