২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা আনুষ্ঠানিক ভাবে শুরু

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা আনুষ্ঠানিক ভাবে শুরু

Manual7 Ad Code

কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা আনুষ্ঠানিক ভাবে শুরু

 

Manual1 Ad Code

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাসাসের পক্ষ থেকে গাজীপুর ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী একে এম ফজলুল হক (মিলন) এর পক্ষে আজ নির্বাচনী প্রচারনা শুরু হয়েছে, আজ বিকাল ৩ ঘঠিকার সময় কালীগঞ্জ উপজেলা ও কালীগঞ্জ পৌর জাসাসের কালীগঞ্জ উপজেলার নির্বাচনী কমিটির জাসাসের আহবায়ক পনির খন্দকারের নেতৃত্বে বক্তারপুর ইউনিয়নের নাওয়ানের মোড়,নয়াবাজার, মোল্লাবাড়ির মোড়,বক্তারপুর বাজার, মোহানী,ফুলদী বাজার, কলুন,আলাদীনের টেক, সহ বক্তারপুর ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড ও মহল্লায় ধানের শীষের পক্ষে প্রচারনা আনুষ্ঠানিক ভাবে শুরু করেন।

Manual6 Ad Code

লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন, ভোট প্রার্থনার পরে একটি স্লোগান বক্তারপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় স্লোগান হয়” তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”, মিলন ভাই ভালো লোক এবার ভোট তার পক্ষে হোক”, লাগারে লাগা ধান লাগা”, মা গো আপনার একটি ভোটে মিলন ভাই যাবে জিতে”, “গরীব দু:ক্ষির মার্কা ধানের শীষ মার্কা, ” ১২ তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন ” তারেক জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন “, ” ফজলুল হক মিলনে সালাম নিন ধানের শীষে ভোট দিন, ” বিভিন্ন মত ভিন্ন পদ ধানের শীষের একমত”, বিভিন্ন স্লোগান নিয়ে বক্তারপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে প্রচারনা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

ধানের শীষের পক্ষে বক্তারপুর ইউনিয়নের প্রচারনায় উপস্থিত ছিলেন : কালীগঞ্জ উপজেলা জাসাসের সদস্য সচিব শাহাদাত হোসেন (মিঠু), যুগ্ম আহবায়ক মোবারক হোসেন মৃধা,যুগ্ম আহবায়ক বাদল ফকির, যুগ্ম আহবায়ক মো: শফিকুল ইসলাম, আহবায়ক সদস্য এডভোকেট তৌহিদ ইসলাম, আহবায়ক সদস্য আলামিন, আহবায়ক সদস্য সজিব মিয়া,আহ্বায়ক সদস্য নূর মিজান, আহবায়ক সদস্য শফিকুল ইসলাম, আহবায়ক সদস্য সিরাজ, কালীগঞ্জ পৌর জাসাসের ভারপ্রাপ্ত আহবায়ক লিটন বাউল,সহ উপজেলা জাসাস এবং কালীগঞ্জ পৌর জাসাসের সদস্য বৃন্দ প্রচারনায় উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code