২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে বাণিজ্য মেলায় সেমিনার

বাংলা বারুদ
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:০৪ অপরাহ্ণ
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে বাণিজ্য মেলায় সেমিনার

Manual4 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual1 Ad Code

রফতানি বাজারে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) অংশগ্রহণ বাড়াতে ‘গ্লোবাল হালাল গেটওয়ে: স্ট্র্যাটেজিস ফর এসএমইস টু অ্যাকসেস এক্সপোর্ট মার্কেট থ্রু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস’ শীর্ষক একটি সেমিনার আয়োজিত হয়েছে।
এই সেমিনার উদ্যোক্তাদের দক্ষতা বাড়াবে বলে মত আয়োজ

রোববার (২৫ জানুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর উদ্যোগে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এর পার্শ্ব অনুষ্ঠান হিসেবে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিগ ওয়েভ)-এর কনফারেন্স রুমে এ আয়োজন হয়। সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে সেমিনারটি।

সেমিনারটি যৌথভাবে আয়োজন করছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), এসএমই ফাউন্ডেশন এবং ব্রিটিশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন (বিএসআই)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন রফতানি উন্নয়ন ব্যুরোর পরিচালক (ডিজি-১) বেবী রানি কর্মকার।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমআইআইসি-এর বিশেষজ্ঞ ইয়াসিন জুলফিকারোগলু এবং তুরস্কের হালাল অ্যাক্রেডিটেশন এজেন্সি (এইচএকে)-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ড. মেতে চেভিক।

Manual2 Ad Code

আয়োজকরা জানান, এই সেমিনারের মাধ্যমে আন্তর্জাতিক মান ও হালাল সার্টিফিকেশন বিষয়ে উদ্যোক্তাদের দক্ষতা বাড়বে এবং বৈশ্বিক রফতানি বাজারে বাংলাদেশের অংশ প্রতিষ্ঠানগুলো গ্রহণযোগ্য ও জোরদার হবে।