১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৭ হিজরি

চলতি বছর ৪০ বিলিয়ন ডলারে পৌঁছাবে দেশের রিজার্ভ: গভর্নর

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
চলতি বছর ৪০ বিলিয়ন ডলারে পৌঁছাবে দেশের রিজার্ভ: গভর্নর

Manual6 Ad Code

চলতি বছর ৪০ বিলিয়ন ডলারে পৌঁছাবে দেশের রিজার্ভ: গভর্নর

শেখ স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ চলতি বছর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

Manual2 Ad Code

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, রিজার্ভ চলতি মাসে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াবে। চলতি বছরই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হবে।

দেশের স্বার্থে, মানুষের স্বার্থে নতুন সরকার উদ্যোগ নেবে জানিয়ে তিনি বলেন, বিগত সময়ে দেশের আর্থিক খাতে ব্যাপক অনিয়ম হয়েছে। সেগুলো ঠিক করতে সময় লাগবে। তবে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগ নতুন সরকার এগিয়ে নেবে-এটাই প্রত্যাশা।

বর্তমানে দেশের অর্থনীতি কিছুটা স্থিতিশীলতার পথে এলেও এখনও ভঙ্গুরতা রয়ে গেছে জানিয়ে গভর্নর আরও বলেন, মূল্যস্ফীতি ৭ শতাংশে নামানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এক্ষেত্রে আরও সময় লাগবে।

Manual7 Ad Code

ড. আহসান এইচ মনসুর বলেন, বিনিয়োগ বাড়াতে নতুন সরকারকে উদ্যোগ নিতে হবে।
এদিকে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে সেগুলোকে পুনরায় সক্ষম করে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি চাই না। সবার জন্য অর্থনীতি বাস্তবায়ন করতে হবে। অর্থনীতির সুফল সবাইকে পেতে হবে।

Manual2 Ad Code