২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঈদের ছুটি শেষে ফিরছে রাজধানীবাসী

editor
প্রকাশিত মার্চ ২৩, ২০২৬, ০১:৩৩ অপরাহ্ণ
ঈদের ছুটি শেষে ফিরছে রাজধানীবাসী

Manual5 Ad Code

ঈদের ছুটি শেষে ফিরছে রাজধানীবাসী

শেখ স্বপ্না শিমুঃ ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। সোমবার (২৩ মার্চ) সকালে ট্রেন, বাস এবং লঞ্চ টার্মিনালে ছিল ঈদ শেষে রাজধানীতে ফেরা মানুষের ভিড়। আবার অনেককে আজ ছুটি কাটাতে ঢাকা ছাড়তেও দেখা গেছে।

Manual1 Ad Code

এর আগে লম্বা ছুটি পেয়ে গত ১৭ মার্চ থেকে ফাঁকা হতে থাকে রাজধানী। পরিবার-পরিজনের সঙ্গে ঈদুল ফিতর উদ্‌যাপনে একে একে গ্রামের পানে ছুটে যান হাজারো মানুষ। বাস-ট্রেন-লঞ্চ সবখানেই ঘরমুখো যাত্রীদের চিরচেনা ভিড় দেখা যায়।

আগেভাগেই ফিরে আসার বিষয়ে যাত্রীরা বলেন, মঙ্গলবার (২৪ মার্চ) থেকেই অফিস শুরু হবে তাদের। তবে দ্রুত ঢাকায় ফেরার কারণে তাদের যাত্রা স্বস্তির ছিল বলে জানিয়েছেন অনেকে।

যাত্রীরা বলেন, যানজট ও দুর্ঘটনা এড়াতে একটু আগেই ঢাকা ফিরেছেন। তবে সকাল থেকে বেশিরভাগ ট্রেনই নির্দিষ্ট সময়ের বেশ দেরিতে ছাড়ছে বলেও অভিযোগ তাদের।অনেক যাত্রীকে ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়তে দেখা গেছে। ছবি ভিডিও থেকে নেয়া

Manual3 Ad Code

এদিকে ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড়ও দেখা গেছে। পরিবারের সঙ্গে ঈদ করতে না পারলেও ঈদের পর কিছু সময় কাটাতে কিংবা ছুটি পেয়ে নির্বিঘ্নে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে সড়কপথের ভোগান্তি এড়িয়ে রেলপথ বেছে নিয়েছেন তারা।

Manual6 Ad Code