২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

editor
প্রকাশিত মার্চ ১৯, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

Manual7 Ad Code

পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টারঃ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলাসহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ,টি,এম কামরুল ইসলাম । এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে।মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দঘন মুহূর্ত।

সেই মুহুর্ত মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। তাই, ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। পবিত্র ঈদ-উল-ফিতরের খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।

Manual1 Ad Code

ঈদ-উল-ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।সৎ সাহসী,মেধাবী, নীতিবান, ও মানবিক কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এটি এম কামরুল ইসলাম আমাদের প্রতিনিধিকে বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।

Manual1 Ad Code

পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা সহ বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।পাশাপাশি ঈদের এই আনন্দ কে সকলের সঙ্গে বিলিয়ে দেওয়ার প্রত্যয় করেছেন, ঈদ মোবারক, ঈদ মোবারক,ঈদ মোবারক। তিনি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

Manual5 Ad Code