২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

ছাতকে দুই সাংবাদিককে হুমকি, থানায় ও সেনাবাহিনীতে অভিযোগ

বাংলা বারুদ
প্রকাশিত আগস্ট ২, ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ণ
ছাতকে দুই সাংবাদিককে হুমকি, থানায় ও সেনাবাহিনীতে অভিযোগ

Manual2 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-

Manual3 Ad Code

সুনামগঞ্জের ছাতকে চোরাচালান-সংক্রান্ত মালামাল আটক হওয়ার পর স্থানীয় দুই সাংবাদিককে দায়ী করে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতা বলেন, মোহাম্মদ শাহিন মিয়া বলেন “এর খেসারত দিতে হবে” এবং দেখে নেওয়া হবে—যার অডিও রেকর্ড ও রয়েছে।

Manual8 Ad Code

হুমকির শিকার দুই সাংবাদিক হলেন: দৈনিক যায়যায়দিন পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির এবং এশিয়ান টেলিভিশনের ছাতক উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান জুয়েল। জানা যায়, নাজমুল হাসান জুয়েলকেও একাধিকবার মোবাইল ফোনে হুমকি প্রদান করা হয়েছে।

Manual7 Ad Code

এই ঘটনায় সাজ্জাদ মাহমুদ মনির ১ আগস্ট ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর ছাতক ক্যাম্পে আরো কয়েকজন সাংবাদিকদের কে নিয়ে মৌখিক অভিযোগও করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চোরাকারবারিরা যতই শক্তিশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

Manual5 Ad Code

ঘটনায় সাংবাদিক মহলে উত্তেজনা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।