২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে দৈনিক ইনকিলাব’র প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন জাহিদুল ইসলাম

বাংলা বারুদ
প্রকাশিত জুন ১, ২০২৫, ০৯:১৫ অপরাহ্ণ
জৈন্তাপুরে দৈনিক ইনকিলাব’র প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন জাহিদুল ইসলাম

Manual3 Ad Code

ফকির হাসান : “শুধু দেশ ও জনগণের পক্ষে” এই অঙ্গীকারকে ধারণ করে প্রকাশিত দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাহিদুল ইসলাম।

Manual8 Ad Code

গত ১০ মে, দৈনিক ইনকিলাব-এর ব্যবস্থাপনা পরিচালক এ এম এম বাহাউদ্দিন স্বাক্ষরিত এক নিয়োগপত্রের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

Manual2 Ad Code

দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জৈন্তাপুর অঞ্চলে গণমাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন জাহিদুল ইসলাম। বর্তমানে তিনি জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব-এর যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সিলেটের একাধিক স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি হিসেবেও তিনি কাজ করছেন।

Manual1 Ad Code

সাংবাদিকতার পাশাপাশি জাহিদুল ইসলাম স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথেও সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে সমাজসেবামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, “দৈনিক ইনকিলাব”-এর মত দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিক পত্রিকায় জৈন্তাপুর উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য এক অনন্য গর্বের বিষয়। আমি চাই মাঠ পর্যায়ে থেকে সত্য, নির্ভরযোগ্য ও জনমুখী সংবাদ তুলে ধরতে। এই দায়িত্ব যথাযথভাবে পালনে জৈন্তাপুর প্রশাসন, জনপ্রতিনিধি, সহকর্মী সাংবাদিক এবং সুধীজনদের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের জন্য আমি দৈনিক ইনকিলাব পত্রিকার মাননীয় সম্পাদক, প্রকাশক, সিলেট ব্যুরো প্রধান এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।