২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

পুশইন ঠেকাতে সীমান্তে কারফিউ জারির আহবান জানান সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ

বাংলা বারুদ
প্রকাশিত মে ১২, ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ণ
পুশইন ঠেকাতে সীমান্তে কারফিউ জারির আহবান জানান সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ

Manual7 Ad Code

ঢাকা অফিস : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কতৃক ভারতীয় বাসিন্দাদের জোরপূর্বক বাংলাদেশে পুশইন করা হচ্ছে।

বিএসএফ এর অবৈধ পুশইন ঠাকাতে দেশের সীমান্তবর্তী এলাকা সমূহে কারফিউ জারি ও স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানান সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ।

Manual6 Ad Code

রবিবার গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই আহবান জানিয়েছেন সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের আগস্টে ভারত-অনুগত সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের ওপর বহুমুখী কূটনৈতিক ও ভূরাজনৈতিক চাপ প্রয়োগের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। এই পুশইনের ঘটনা সেই চাপ প্রয়োগের একটি নগ্ন প্রকাশ, যা রাষ্ট্রীয় শিষ্টাচার ও প্রতিবেশীসুলভ আচরণের সম্পূর্ণ পরিপন্থী। গত বুধবার ০৭ মে ২০২৫ তারিখ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলা দিয়ে প্রায় এক শতাধিক ভারতীয় নাগরিককে অবৈধভাবে অনুপ্রবেশ করে বিএসএফ, একই দিনে কুড়িগ্রাম জেলার রৌমারি এবং ভূরুঙ্গামারি দিয়ে ৪০জন এবং শুক্রবার ০৯ মে ২০২৫ তারিখ সাতক্ষীরার নদী পথে ৬২ জন ভারতীয় বাসিন্দাকে অবৈধভাবে জোরপূর্বক বাংলাদেশে অনুপ্রবেশ ঘটিয়েছে বিএসএফ।

এদের বেশিরভাগকেই বিজিবি আটক করতে সক্ষম হয়েছে।

এরা ভারতের গুজরাট রাজ্যে বসবাসরত মুসলমানদের একটি অংশ। এদেরকে বাংলাদেশি নাগরিক হিসেবে আখ্যায়িত করে সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা চালানো হচ্ছে বলে আটককৃত সূত্রে জানা গিয়েছে।

অথচ, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, যেসব ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে দাবি করা হচ্ছে, তারা সবাই ভারতীয় নাগরিক এবং বহু প্রজন্ম ধরে তারা সেখানেই বসবাস করে আসছেন।

এ প্রেক্ষাপটে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের বন্ধ, সীমান্ত সুরক্ষায় অধিকতর সতর্ক থাকতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)প্রতি অনুরোধ ও সীমান্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির আহবান জানান সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ।

একই সাথে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ, বিএসএফ ও সন্ত্রাসীদের অপতৎপরতা ঠেকাতে দেশের সীমান্তবর্তী এলাকা সমূহে আগামী তিন মাসের জন্য সন্দা ৬.০০ থেকে সকাল ৬.০০ পর্যন্ত দৈনিক ১২ ঘন্টা কারফিউ জারি করার অনুরোধ জানান সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ।

Manual5 Ad Code

একই সাথে যে কোন অনাহুত পরিস্থিতি সামাল দিতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে। যদি বিএসএফ এর কোনো রকম অপতৎপরতা দেখা যায় তাহলে স্থানীয় জনতা, আইনশৃঙ্খলা বাহিনীকে বিজিবি’র সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে অনুরোধ জানান।

Manual5 Ad Code

বিবৃতিতে আরও বলা হয়, এ পুশইন বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কে হুমকির মুখে ফেলবে, স্বাধীন পররাষ্ট্রনীতিরও অবমাননা ঘটাচ্ছে ভারত। সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ মনে করে, ভারতীয়দের এ ধরনের আচরণ প্রতিরোধে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক জবাব প্রদান, জাতিসংঘসহ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলোতে অভিযোগ প্রদান এবং জাতীয়ভাবে একটি সাহসী ও তথ্যভিত্তিক প্রতিরোধ গড়ে তোলা।

Manual5 Ad Code

সেইসাথে পুশইন হওয়া ব্যক্তিদের আন্তর্জাতিক মানবাধিকার আইনের আলোকে অতিদ্রুত ভারতে ফেরত পাঠানোর পদক্ষেপ গ্রহণ করা। কোনোভাবেই ভারতের অপকৌশল মেনে নিয়ে বিষয়টিকে ‘মানবিকতার’ আবরণে লুকানো যাবে না।