৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরীর পদত্যাগ

editor
প্রকাশিত মার্চ ৩, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরীর পদত্যাগ

Manual5 Ad Code

সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরীর পদত্যাগ

শেখ স্বপ্না শিমুঃ সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী পদত্যাগ করেছেন। সোমবার (২ মার্চ) সকালে তিনি পদত্যাগ করেন।

Manual7 Ad Code

সোনালী ব্যাংকের চেয়ারম্যান হওয়ার আগে তিনি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ছিলেন। তিনি সাবেক অর্থসচিবও ছিলেন।
মুসলিম চৌধুরী জানান, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন।

Manual2 Ad Code

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর ২৮ আগস্ট মুসলিম চৌধুরীকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।
মুসলিম চৌধুরী ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে যোগদান করে কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স ও অর্থ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।