১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ইন্দোনেশিয়ায় মাহে রমজানকে যেভাবে স্বাগত জানায় মুসলিমরা।

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ণ
ইন্দোনেশিয়ায় মাহে রমজানকে যেভাবে স্বাগত জানায় মুসলিমরা।

Manual4 Ad Code

ইন্দোনেশিয়ায় মাহে রমজানকে যেভাবে স্বাগত জানায় মুসলিমরা।

শেখ স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ রমজান মাসকে স্বাগত জানিয়ে ইন্দোনেশিয়ার সেরাং শহরে অনুষ্ঠিত হয়েছে আন্তঃধর্মীয় কার্নিভাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনের মূল লক্ষ্য ছিল বিভিন্ন ধর্ম, জাতি ও সংস্কৃতির মানুষের মধ্যে সহনশীলতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়া।
খ্রিস্টান, বৌদ্ধ ও হিন্দু ধর্মের প্রতিনিধিরাও অনুষ্ঠানে বক্তব্য দেন।

Manual8 Ad Code

সেরাং সিটির ধর্মীয় সম্প্রীতি ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। শহরের রয়্যাল বারো এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন। একই সময় ২৫৭৭তম চীনা নববর্ষ উদযাপনও এতে যুক্ত ছিল। এবারের প্রতিপাদ্য ছিল, বৈচিত্র্যের যত্ন, সংস্কৃতির মাধ্যমে আন্তঃবিশ্বাসকে শক্তিশালী করা।

Manual8 Ad Code

আয়োজকরা জানান, সেরাং শহর বহু জাতি ও ধর্মের মানুষের আবাসস্থল। তবে ভিন্নতা থাকা সত্ত্বেও এখানে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রয়েছে। বক্তারা বানতেন সালতানাতের ইতিহাস তুলে ধরে বলেন, এই অঞ্চল বহু আগে থেকেই উন্মুক্ত ও সম্প্রীতিপূর্ণ সমাজ হিসেবে পরিচিত।

Manual4 Ad Code

খ্রিস্টান, বৌদ্ধ ও হিন্দু ধর্মের প্রতিনিধিরাও অনুষ্ঠানে বক্তব্য দেন। তারা সবাই রমজান মাসে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। মুসলমানরা যেন শান্তিপূর্ণ পরিবেশে সিয়াম সাধনা করতে পারেন, সে বিষয়ে সবাই একমত প্রকাশ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সাংস্কৃতিক ও আন্তঃধর্মীয় অনুষ্ঠান ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে। এতে সমাজে ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও জোরদার হবে।