১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আরব আমিরাতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে সুপার এইটে তুলল আফগানিস্তান।

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৭:২৭ অপরাহ্ণ
আরব আমিরাতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে সুপার এইটে তুলল আফগানিস্তান।

Manual2 Ad Code

আরব আমিরাতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে সুপার এইটে তুলল আফগানিস্তান।

শেখ স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচটি মহাগুরুত্বপূর্ণই ছিল। হারলেই তারা সুপার এইটের দৌড় থেকে বাদ পড়ত। এমন সমীকরণের ম্যাচে রশিদ খানরা পা হড়কাননি। জিতে সুপার এইটের ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছেন।
ওমরজাই ২১ বলে ৪০ রান করেছেন।

কানাডাকে হারানো আরব আমিরাত এই ম্যাচ জিতলে সুপার এইটের দৌড়ে নিউজিল্যান্ডের সমকক্ষ হতে পারত। সেটা না হওয়ায় সুপার এইট নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়ারা প্রথম তিন ম্যাচের সব কটিতে জিতেছে। বাকি একটি স্পটের জন্য লড়াই এখন নিউজিল্যান্ড, আফগানিস্তান, আরব আমিরাত ও কানাডার মধ্যে। ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড কানাডার বিপক্ষে জিতে গেলে অবশ্য বাকি তিন দলের আশাই চূর্ণ হয়ে যাবে।

দিল্লিতে আশা বাঁচিয়ে রাখার এই ম্যাচে আফগানিস্তানের জয়ের নায়ক আজমতউল্লাহ ওমরজাই। আরব আমিরাতের ১৬০ রান করার ইনিংসে বল হাতে মাত্র ১৫ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট। এরপর ব্যাট হাতেই ঝড় তুলেছেন। ২১ বলে তুলেছেন অপরাজিত ৪০ রান। তাতে আফগানিস্তান ৪ বল হাতে রেখে জিতেছে ৫ উইকেটে। ম্যাচটি রশিদ খানের জন্যও গুরুত্বপূর্ণ। এই ম্যাচের এক উইকেট দিয়েই স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭০০ উইকেট পূর্ণ করেছেন তিনি।

Manual6 Ad Code

আফগানিস্তানের ভিত তৈরি করে দিয়ে যান ইব্রাহিম জাদরান। এই ওপেনারের ৪১ বলে ৫৩ রানের ইনিংসের ওপর দাঁড়িয়েই ৩ ছয় ও ২ চারের তাণ্ডব চালান ওমরজাই। ডারউইশ রাসুলির সঙ্গে তিনি গড়েন ৪৩ রানের জুটি। রাসুলি ২৩ বলে করেন ৩৩।

Manual4 Ad Code

আরব আমিরাত ১৬০ রানের সংগ্রহ পায় সোহাইব খান ও আলিশান শরাফুর ব্যাটে। শরাফু ১০ রানের জন্য ফিফটি মিস করলেও সোহাইব ৪৮ বল ৬৮ রান ‍তুলেন। তার ইনিংসে ছিল ৪টি ছয় ও ৬টি চারের মার।

Manual8 Ad Code