১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম স্যারের জানাজা ও দাফন সম্পন্ন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ণ
বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম স্যারের জানাজা ও দাফন সম্পন্ন

Manual8 Ad Code

বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম স্যারের জানাজা ও দাফন সম্পন্ন

মো: মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম (৬৫) গতকাল রাত ১১:৩৫ মিনিটের সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …… রাজিউন)।

Manual8 Ad Code

প্রধান শিক্ষক আবুল কাশেম কালীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ড ভাদগাতী গ্রামের মৃত. কফিল উদ্দিনের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষ বারের মতো দেখার জন্য সহকর্মী সহ সর্ব স্তরের মানুষ তার বাড়িতে এসেছেন।
মরহুম আবুল কাশেম দক্ষিণ সোম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন, তার পূর্বে তিনি সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছন,দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরে চৌড়া নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছন,সর্ব শেষ মরহুম আবুল কাশেম বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসরপ্রাপ্ত হন।
শনিবার (১৪ই ফেব্রুয়ারী) বাদ যোহর ভাদগাতী ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আত্মীয় স্বজন ও এলাকাবাসীসহ ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ গ্রহণ করেছেন। জানাজায় পৌর সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, সহ সহকর্মী শিক্ষকরা এবং পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন। জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

Manual3 Ad Code