২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

editor
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৫, ১০:২১ পূর্বাহ্ণ
কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

Manual6 Ad Code

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার

 গাজীপুরের কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক ১৪৪০ জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উফশী ও হাইব্রিড জাতের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম এর সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম।

Manual8 Ad Code

এই সময় অন্যান্যের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজা আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানা, সহকারী কৃষি অফিসার হাসান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আক্তারুজ্জামান সহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম জানান, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮৪০ জন কৃষকের প্রত্যেককে উফশী বোরো ৫ কেজি বোরো ধান কাটা বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৬০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।