৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বিশিষ্ট শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলা বারুদ
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ
বিশিষ্ট শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠিত

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক:

বাংলাদেশের শিক্ষা বিস্তারে বিশেষ অবদান ও সমাজসেবায় নিরলসভাবে অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত ১৮ অক্টোবর ২০২৫, শনিবার, সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ জুইশস সেন্টারে ‘প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউএসএ’-এর উদ্যোগে এই সম্মাননা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

খবর আইবিএননিউজ। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউএসএ’-এর আহবায়ক, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও মূলধারার রাজনীতিবিদ ফখরুল আলম। অনুষ্ঠানটির যৌথ পরিচালনায় ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব শামসুউদ্দীন আহমেদ শামীম এবং বিশিষ্ট সমাজসেবক আহসান হারির।

Manual4 Ad Code

অনুষ্টানে অতিথিদের মাঝে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, জাতিসংঘের সাবেক অফিসার, লেখক ও কলামিস্ট হাসান ফেরদৌস, কমিউনিটি লিডার কাজী আশরাফ হোসেন নয়ন, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর ইসলাম সরকার, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুস সবুর, ব্রাহ্মণপাড়া বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, হেডমাস্টার শাহ আলম, সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক তাজুল ইসলাম, বাপসনিউজ এডিটর, মূলধারার রাজনীতিবিদ ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বিশিষ্ট সমাজসেবক আজহারুল হক মিলন, মিসেস হাসান ফেরদৌস, কমিউনিটি লিডার কাজী শাখাওয়াত হোসেন আজম, প্রবাস পত্রিকার সম্পাদক মোঃ সাঈদ, অধ্যাপক মনির হোসেন, বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউনুছ সরকার, সমাজসেবক সোহরাব খান চৌধুরী, সাধারণ সম্পাদক এ সিদ্দিক পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ দুলাল, বিশিষ্ট রাজনীতিবিদ গাজী গোলাম আজম বাদল, বিশিষ্ট সমাজসেবক নাদির সরকার, সমাজসেবক আবুল হাসেম, সমাজসেবক হালিম মুন্সী, সমাজসেবক আব্দুল লতিফ, রাজনীতিবিদ হাবিব খান চৌধুরী, উপাকুন্ড, বিশিষ্ট সমাজসেবক ফারহানা রুমা, বিশিষ্ট সমাজসেবক এমরান সরকার, বিশিষ্ট সমাজসেবক কেনু খান, এবং সামান্তা সবুর। ‘প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউএসএ’-এর আহবায়ক ফখরুল আলম বলেন, মোশারফ হোসেন খান চৌধুরী বাংলাদেশে শিক্ষা বিস্তারে বিশেষ অবদান এবং সমাজসেবার ক্ষেত্রে নিরলস পরিশ্রমের মাধ্যমে অনন্য অবদান রেখেছেন।

Manual7 Ad Code

তিনি একজন বিশিষ্ট শিক্ষানুরাগী হিসেবে পরিচিত এবং প্রবাসী জীবনের পাশাপাশি মাতৃভূমির উন্নয়নে অক্লান্তভাবে কাজ করে চলেছেন।

Manual6 Ad Code

তিনি আরও উল্লেখ করেন, এই সংবর্ধনা কেবল একজন ব্যক্তির সম্মান নয়, বরং প্রবাসী সম্প্রদায়ের শিক্ষা ও সমাজসেবার প্রতি অঙ্গীকারের প্রতীক। সদস্য সচিব শামসুউদ্দীন আহমেদ শামীম উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, মোশারফ হোসেন খান চৌধুরীর মতো ব্যক্তিত্বের অবদান আমাদের সকলকে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনমভূমি সম্পাদক রতন তালুকদার, বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, ইন্ডিপেন্ডেন্স টেলিভিশনের নিউইয়র্ক প্রতিনিধি মো. সুলাইমান, সাংবাদিক সিরাজুল ইসলাম, দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক শাখাওয়াত হোসেন সেলিম, অ্যাডভোকেট রফিকুল ইসলাম ফিরোজ, বিশিষ্ট সমাজসেবক শামসুন্নাহার মনু, বিশিষ্ট সমাজসেবক ফেরদৌস খান চৌধুরী, সমাজসেবক ফরহাদ তালুকদার, এবং মোহাম্মদ বায়েজিদ ভূঁইয়া প্রমুখ।

প্রবাসী বাংলাদেশী সম্প্রদায়ের মধ্যে শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালনকারী মোশারফ হোসেন খান চৌধুরীর সংবর্ধনার এই উদ্যোগের জন্য সবাই আয়োজকদের ধন্যবাদ জানান।

‘প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউএসএ’ নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক, সামাজিক এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ঐক্যবদ্ধতা গড়ে তুলতে কাজ করছে।