৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

মনপুরার মেঘনায় মৎস্য দপ্তরের অভিযানে আটক বিপুল পরিমাণ কারেন্ট জাল -আগুনে পুড়িয়ে ধ্বংস

বাংলা বারুদ
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫, ০৭:২৭ অপরাহ্ণ
মনপুরার মেঘনায় মৎস্য দপ্তরের অভিযানে আটক বিপুল পরিমাণ কারেন্ট জাল -আগুনে পুড়িয়ে ধ্বংস

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট ,মনপুরাঃ

Manual4 Ad Code

ভোলা জেলার মনপুরা উপজেলায় মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিকের নেতৃত্বে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের একটি যৌথ দল আজ রবিবার ১৯ -অক্টোবর-২০২৫ দিন ব্যাপি মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। অভিযানে প্রায় ১৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ কেজি জাটকা ইলিশ আটক করা হয়।

তবে এসময় কোনো নৌকা বা জেলেকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাটকা ইলিশ গরিব ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে। পরবর্তীতে, আটককৃত কারেন্ট জাল জনসম্মুখে নদীর পাড়ে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পরে দিনগত রাতের অভিযানে মেঘনা নদী থেকে আরো ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে মনপুরা উপজেলা মৎস্য দপ্তর।এই পর্যন্ত মোট প্রায় ১ লক্ষ ৮০হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে বলে জানা যায় মৎস্য দপ্তর সূত্রে।

Manual2 Ad Code

ইলিশ অভয়াশ্রমে নিষেধাজ্ঞার প্রথম দিন থেকে মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের এই যৌথ টিম নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং আজকের অভিযান ছিল ১৬তম দিন ও রাতে মৎস্য দপ্তরের কার্যক্রম। এ সময় উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিকসহ অন্যান্য কর্মকর্তাগণ।

Manual4 Ad Code

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, নিষেধাজ্ঞার সময় যারা মেঘনা নদীতে মা ইলিশ শিকার করবে, তাদের আটক করার জন্য মৎস্য দপ্তরের টিম নিয়মিত অভিযানে রয়েছে। মা ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, কিছু অসাধু জেলে সুযোগ বুঝে নদীতে মাছ শিকারে যাওয়ার খবর পাওয়া গেলে তাদের আটক করার চেষ্টা করা হয়। জেলেদের পাওয়া না গেলেও জাল জব্দ করা সম্ভব হয়।

উক্ত অসাধু জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে সেই জন্য এলাকার সচেতন মহলের সহযোগিতা চান মৎস্য কর্মকর্তা।