৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

মনপুরার মেঘনায় মৎস্য দপ্তর ও নৌবাহিনীসহ কোস্টগার্ডের যৌথ অভিযানে জব্দ কারেন্ট জাল-আগুনে পুড়িয়ে বিনষ্ট

বাংলা বারুদ
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ণ
মনপুরার মেঘনায় মৎস্য দপ্তর ও নৌবাহিনীসহ কোস্টগার্ডের যৌথ অভিযানে জব্দ কারেন্ট জাল-আগুনে পুড়িয়ে বিনষ্ট

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual7 Ad Code

ভোলা জেলার মনপুরা উপজেলার দায়িত্ব প্রাপ্ত মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক এর পরিচালিত অভিযানে মনপুরা উপজেলায় আজ ১৬-অক্টোবর- ২০২৫খ্রি  রোজ বৃহস্পতিবার দিনভর মা ইলিশ রক্ষায় প্রতিদিনের ন্যায় অভিযান পরিচালনা করে মৎস্য দপ্তর ও নৌবাহিনীসহ কোস্টগার্ডের একটি যৌথ চৌকস টিম।

পরে মৎস্য বিভাগ ও নৌবাহিনীসহ কোস্টগার্ডের যৌথ অভিযানে মনপুরা উপজেলার মেঘনা নদীর পূর্ব পাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে।

Manual3 Ad Code

এসময় নৌকা ও জেলেদের আটক করা যায়নি।উক্ত জালগুলো উপজেলার নদীর পারে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

Manual1 Ad Code

অপর দিকে ইলিশ অভয়াশ্রমে নিশেদাজ্ঞার প্রথম দিন থেকে নিয়মিত অভিযান পরিচালনার পর আজ ১৩তম দিনে ও অভিযান পরিচালনা করেন মনপুরা উপজেলা মৎস্য দপ্তরের ও নৌবাহিনীসহ কোস্টগার্ডেরনএকটি চৌকস যৌথ টিম।

Manual4 Ad Code

অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক ও নৌবাহিনী এবং কোস্টগার্ড সদস্য ও মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তাগন।

মনপুরা  উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন নিষেধাজ্ঞার মাঝে দিনে ও রাতের আধারে যারা মেঘনা নদীতে মা ইলিশ শিকারে যাবে তাদের কে আটক করার জন্য আমাদের মৎস্য দপ্তর ও নৌবাহিনীসহ কোস্টগার্ডের একটি টিম নিয়মিত অভিযানে আছে।

মা ইলিশ রক্ষায় আমাদের টিম নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলেও জানান মৎস্য কর্মকর্তা।