৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

যাত্রী বাহী বাসের ধাক্কায় ,ভ্যানযাত্রী ১ জন নিহত, আহত ২জন।

বাংলা বারুদ
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ণ
যাত্রী বাহী বাসের ধাক্কায় ,ভ্যানযাত্রী ১ জন নিহত, আহত ২জন।

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual3 Ad Code

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঢাকাগামী যাত্রীবাহী বাস সোনালী পরিবহনের ধাক্কায় ভ্যান যাত্রী মো. রাজু মিয়া (৪০) নামের এক ব্যাক্তি মারা গেছেন। আহৃত হয়েছেন ২ জন।

আজ শুক্রবার রাত ৯ টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের সদর মহিলা দাখিল মাদ্রাসার দক্ষিণে এ সড়ক দূর্ঘটনা ঘটেছে।

Manual3 Ad Code

নিহত মো. রাজু মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজার গ্রামের মৃত মেছের আলীর ছেলে।

আহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার সান্দিয়াপুর গ্রামের মো. আবদুর রশিদ মিয়া প্রামাণিকের ছেলে মো. আলমগীর হোসাইন (৩৮) ও কামাপাড়া গ্রামের মো. আতোয়ার রহমান (৬০)।

এরমধ্যে মো. আতোয়ার রহমান গুরুত্ব আহত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক।

আহত মো. আলমগীর হোসাইন বলেন, ভ্যানে করে আমরা সুন্দরগঞ্জ মুখে আসছিলাম। এ সময় বেপরোয়া যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে যাত্রীসহ ভ্যান উল্টে যায়।

Manual2 Ad Code

পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মো. রাজু মিয়া সেখানে মারা যান।

মো. আতাউর রহমানের অবস্থা বেগতিক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

Manual8 Ad Code