৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

মনপুরার মেঘনায় মৎস্য দপ্তরের অভিযানে আটক কারেন্ট জাল

বাংলা বারুদ
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫, ০৭:৪১ অপরাহ্ণ
মনপুরার মেঘনায় মৎস্য দপ্তরের অভিযানে আটক কারেন্ট জাল

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual1 Ad Code

ভোলা জেলা মনপুরা উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো আলি আহম্মদ আখন্দ এর সার্বিক নেতৃত্বে ভোলা জেলার  মনপুরা উপজেলায় অদ্য ৬ সেপ্টেম্বর- ২০২৫খ্রি রোজ মঙ্গলবার অভিযান পরিচালনা করে, মৎস্য বিভাগের উদ্যোগে মনপুরা উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে এসময় জেলেরা পালিয়ে যায়।

Manual3 Ad Code

পরে জালগুলো উপজেলার নদীর পারে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়,অপর দিকে ইলিশ অভয়াশ্রমে নিশেদাজ্ঞার প্রথম দিন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করেন মনপুরা মৎস্য দপ্তর।

এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো আলি আহম্মদ আখন্দ ও মনপুরা উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো মনিরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগন।

মনপুরা  উপজেলা অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো আলি আহম্মদ আখন্দ বলেন নিষেধাজ্ঞার মাঝে রাতের আধারে যারা মেঘনা নদীতে মা ইলিশ শিকারে যাবে তাদের কে আটক করার জন্য আমাদের মৎস্য দপ্তরের টিম নিয়মিত অভিযানে আছে।মা ইলিশ রক্ষায় আমাদের টিম নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলেও জানান মৎস্য কর্মকর্তা।

Manual2 Ad Code