৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলা বারুদ
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণ
পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

অত্র প্রতিষ্ঠানের আয়োজনে শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় মাঠ চত্বরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। ‘ফুলের মত ফুঁটবো মোরা,আলোর ন্যায় ছুঁটবো; জ্ঞানের আলো সাথে নিয়ে, দেশটাকে গড়বো শ্লোগানের মর্মার্থ’ সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. লতিফুর রহমান, সরকার মানিক।

Manual4 Ad Code

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মো.শাহীদুর রহমান চৌধুরী গোলাপ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাসুদুর রহমান।

Manual1 Ad Code

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল বারী সরকারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার, থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভুট্টো, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) সুশীল চন্দ্র সরকার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিউল আলম, নূরুন্নবী মন্ডল, শিক্ষার্থী মো. মাহতাব ইসলাম মাহি ও জাবির আসাদ খান। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অফিস স্টাফ ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আই.ম মিজানুর রহমান মিজান। শেষে গত ৩ বছরে এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্ত মোট ২’শ কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়।