৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

উখিয়ায় আপোষহীন সাংবাদিক তানভীর শাহরিয়ারের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাংলা বারুদ
প্রকাশিত অক্টোবর ১, ২০২৫, ০৮:৫০ অপরাহ্ণ
উখিয়ায় আপোষহীন সাংবাদিক তানভীর শাহরিয়ারের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Manual6 Ad Code

 

কক্সবাজারের উখিয়ায় অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক  সাংবাদিক তানভীর শাহরিয়ারের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত উখিয়া উপজেলা ভূমি অফিসের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, অনলাইন সংবাদকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Manual6 Ad Code

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ করেন, সাংবাদিকদের ওপর একের পর এক মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হচ্ছে।

যারা কলম হাতে নিয়ে সত্য প্রকাশ করেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন, দুর্নীতি, মাদক, ভূমি দখলসহ নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানান, তাদেরকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের জালে ফাঁসানো হচ্ছে। এই প্রক্রিয়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেন তারা।

গত ২৯ সেপ্টেম্বর রাত ২টার দিকে উখিয়া থানা পুলিশ অনলাইন নিউজ পোর্টাল উখিয়া নিউজ টুডে–এর সম্পাদক ও সাংবাদিক তানভীর শাহরিয়ারকে নিজ বাড়ি থেকে আটক করে। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয়। মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে সড়কে দুই মোটরসাইকেল আরোহীকে মারধর এবং একটি মোটরসাইকেল অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার (মামলা নং ৬(২)২৫) ৫২ নম্বর আসামি হিসেবে তানভীর শাহরিয়ারের নাম অন্তর্ভুক্ত করা হয়।

তবে মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা এই মামলাকে ‘স্পষ্ট ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম আজাদ, উপজেলা প্রেসক্লাব উখিয়ার সাধারণ সম্পাদক ও দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার নিজস্ব প্রতিবেদক শাকুর মাহমুদ চৌধুরী, জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো: সেলিম উদ্দিন , ইনকিলাব প্রতিনিধি আয়াছ রবি, নাগরিক টিভি প্রতিনিধি মিসবাহ আজাদ, কক্সবাজার বার্তা প্রতিনিধি ইমরান আল মাহমুদ, টেলিগ্রাম নিউজ প্রতিনিধি আলাউদ্দিন সিকদার, উপজেলা প্রেসক্লাব উখিয়ার সভাপতি এম. আবুল কালাম আজাদ, সীমান্ত বাংলা ডটকম সম্পাদক মোসলেহ উদ্দিন। এছাড়াও বক্তব্য দেন জনসংযোগ পত্রিকার প্রতিনিধি মাহবুব আহমেদ শাকিল, ছাত্রনেতা মামুন চৌধুরী, জুলাই আন্দোলনের ছাত্র সমন্বয়ক মো. সোহেল, উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনতাসীর, উখিয়া শ্রমিক কল্যাণের নেতা রফিকুল ইসলাম হান্নান ও শিবির কর্মী শাহিনুল হক শাহিন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কালের কণ্ঠ প্রতিনিধি ফয়সাল আহমেদ শামীম, ঢাকা পোস্ট প্রতিনিধি ইফতিয়ার নুর নিশান, রাজধানী টিভি প্রতিনিধি মোহাম্মদ নাসিম, এশিয়া টিভি প্রতিনিধি মোহাম্মদ আলম, সীমান্ত সাংবাদিক মাহমুদুল হাসান, মো. শহিদসহ বিভিন্ন সংবাদকর্মী।

বক্তারা একে একে ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা মাইক্রোফোন হাতে নিয়ে দুর্নীতি, অন্যায় আর স্বেচ্ছাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান, তাদের মুখ বন্ধ করতে মিথ্যা মামলা সাজানো হচ্ছে। এটি গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য বড় হুমকি –সরওয়ার আলম শাহীন।

একজন অনলাইন সাংবাদিককে ৫২ নম্বর আসামি বানিয়ে অগ্নিসংযোগ ও হত্যা চেষ্টার মতো গুরুতর অভিযোগ দেওয়া হয়েছে। অথচ তিনি ঘটনাস্থলেই ছিলেন না। এটি সাংবাদিক সমাজকে কলম থামাতে ভয় দেখানোর কৌশল–জসিম আজাদ। উখিয়ার সাধারণ মানুষ জানে, তানভীর শাহরিয়ার একজন নির্ভীক সংবাদকর্মী। তার লেখনীতে প্রশাসনের নানা দুর্নীতি, চক্রান্ত ও অন্যায় প্রকাশিত হয়েছে। এজন্যই আজ তাকে ফাঁসানো হচ্ছে–শাকুর মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের হয়রানি, মামলা বানিজ্য ও গ্রেফতার বানিজ্য আর সহ্য করা হবে না।

Manual4 Ad Code

অবিলম্বে তানভীর শাহরিয়ারের মুক্তি দিতে হবে–মিসবাহ আজাদ। বক্তারা সর্বসম্মতিক্রমে দাবি জানান-  *সাংবাদিক তানভীর শাহরিয়ারের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

Manual2 Ad Code

তার বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। *সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Manual3 Ad Code

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারকে স্পষ্ট অবস্থান নিতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘোষণা দেন, যদি তানভীর শাহরিয়ারকে দ্রুত মুক্তি না দেওয়া হয় এবং মামলা প্রত্যাহার না করা হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।