৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার।

বাংলা বারুদ
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৪:১৭ অপরাহ্ণ
গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার।

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট (চট্রগ্রাম)

Manual5 Ad Code

চট্টগ্রামের ফটিকছড়িতে মোঃ হাসান প্রকাশ ইমন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত ইমন ওই এলাকার বেরইন্নে বাপের বাড়ির ফকির আহমদের ছেলে।

Manual4 Ad Code

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হালদার পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ শাহাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Manual4 Ad Code

জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে মোঃ ইমন ঘর থেকে বের হয়। দীর্ঘ সময় না ফিরলে তার স্ত্রী বাড়ির চারিদিকে ও আত্মীয়-স্বজনের কাছে ফোন করে স্বামীর খোঁজ নেয়। কিন্ত কোথাও সন্ধান মেলেনি।

Manual5 Ad Code

শেষে বাড়ি হতে প্রায় আধা কিলোমিটার দূরে হালদার পাড়ে আকাশমনি গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন এলাকার এক স্থানীয় কৃষক কখন খবর পেয়ে সবাই ছুটে যান এবং স্থানীয় লোকজন লাস্টে উদ্ধার করেন । নিহতের বড় ভাই মোঃ রমজান জানান, আমার ভাইয়ের সাথে পারিবারিক কোন সমস্যা ছিলনা।

তবে তার সাথে বিভিন্ন জনের সাথে লেনদেন ছিল। আমরা মনে করছি আমার ভাই ইমনকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।