২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

মনোহরপুরে বিএনপির কর্মী সমাবেশে অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক

বাংলা বারুদ
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ণ
মনোহরপুরে বিএনপির কর্মী সমাবেশে অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি‌

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুরে বিএনপির কর্মী সমাবেশে অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক।

Manual7 Ad Code

অনুষ্ঠানে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও আগামী সংসদ নির্বাচনের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক ডা, ময়নুল হাসান সাদিক আজ ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমিদ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে দলের প্রধান দিকনির্দেশক, দুর্দিনের বন্ধু ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা শাখার বিএনপির সভাপতি মোঃ আব্দুস সামাদ মন্ডল, অনুষ্ঠানে ৮নং মনোহরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আউয়াল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আব্দুল কাফি মন্ডল, পলাশবাড়ী উপজেলা শাখার বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু আলা মওদুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রউফ প্রধান আন্জু মিয়া, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফ প্রধান, আমন্ত্রিত অতিথি গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোশাররফ হোসেন বাবু, সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড,ছালাম,জেলা সেচ্ছাসেবীক দলের যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানা, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রাজ্জাক সরকার রেজা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ মোসলেম উদ্দিন বিজন, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওসমান আলী প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বাবু কাজী, ৯ নং হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির, সেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহবায়ক মোঃ মাসুদ রানা, সদস্য সচিব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আইজল হল, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মাজেদ মন্ডল, মনোহরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জোবায়ের রহমান প্রমূখ।

অনুষ্ঠানে সকল বক্তারা বলেন,দেশ আজ সরকারের স্বৈরাচারী আচরণের কারণে আজ গভীর সংকটে পড়েছে। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে ব্যাপক কাজ করছে এবং করবে এ সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

Manual5 Ad Code

তারা আরও বলেন, জনগনের মুল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী ও তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।

Manual5 Ad Code

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাহবুবর রহমান সাবু আর পরিচালনায় ছিলেন,৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তা।

সমাবেশে জেলা উপজেলা ও ইউনিয়নের সকল দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code