৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

উখিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ: পাঁচ দফা দাবিতে নেতাকর্মীদের জোরালো হুঁশিয়ারি

বাংলা বারুদ
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৩:২৪ অপরাহ্ণ
উখিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ: পাঁচ দফা দাবিতে নেতাকর্মীদের জোরালো হুঁশিয়ারি

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় কেন্দ্রীয় ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে স্থানীয় সড়ক প্রদক্ষিণ শেষে এ সমাবেশে যোগ দেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা নুর আহমদ আনোয়ারি।

Manual6 Ad Code

তিনি তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনগণের আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, বিএনপি পিআর মানে না, পিআর কি তাও বোঝে না। প্রশাসন ও পেশিশক্তি দিয়ে জনগণের ন্যায্য আন্দোলন রোধ করার চেষ্টা হলে তা কঠিন পরিণতি ডেকে আনবে।

তিনি আরও বলেন, ২৪ সালের গণআন্দোলনের অভিজ্ঞতা মাথায় রেখে সবাইকে কাজ করতে হবে। অন্যায় হলে জনগণ তা মোকাবিলায় বাধ্য হবে। ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইনসাফের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।

এসময় মাওলানা আনোয়ারি জামায়াত ঘোষিত পাঁচ দফা দাবির বিস্তারিত তুলে ধরেন এবং জনগণকে শান্তিপূর্ণ গণআন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, সেক্রেটারি সোলতান আহমেদ, নায়েবে আমির মাওলানা নুরুল হক, আব্দুর রহিম, ইউনিয়নের আমির আবুল আলা, জামায়াত নেতা জহির আহমদ, নুর মোহাম্মদ সিকদার, শ্রমিক নেতা জিশান, জামায়াত নেতা ছৈয়দ মনাজের আহসান, জামায়াত নেতা মো. সেলিম, শ্রমিক নেতা আমীর হামজা, শ্রমিক নেতা রফিকুল ইসলাম হান্নানসহ আরও অনেকেই।

Manual2 Ad Code

বক্তারা বলেন, পাঁচ দফা দাবির বাস্তবায়ন ছাড়া দেশে ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়। সরকারের অযৌক্তিক নীতি, দমনপীড়ন ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না।

নেতারা আরও উল্লেখ করেন, আন্দোলন কোনো ব্যক্তির নয়, বরং জনগণের অধিকার আদায়ের লড়াই। তাই সমাজের প্রতিটি স্তরের মানুষকে জামায়াতের পাঁচ দফা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানান।

Manual1 Ad Code

সমাবেশ শেষে স্থানীয় সড়কে এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল বের করা হয়।

এতে হাজারো নেতাকর্মীর উপস্থিতি এলাকা জুড়ে উত্তেজনা সৃষ্টি করে। মিছিল শান্তিপূর্ণভাবে প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে এসে শেষ হয়।

Manual3 Ad Code

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, উখিয়ার এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের সক্রিয় অবস্থান ও তৃণমূল পর্যায়ে তাদের সাংগঠনিক শক্তির একটি বড় ইঙ্গিত বহন করছে।