৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

মনপুরায় নির্ভর ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলা বারুদ
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:১১ অপরাহ্ণ
মনপুরায় নির্ভর ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

Manual1 Ad Code

মো কামরুল হোসেন সুমন,মনপুরা প্রতিনিধি

ভোলার মনপুরা উপজেলায় নির্ভর ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

Manual7 Ad Code

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে হামীউস সুন্নাহ ক্বাওমী মাদ্রাসা ও মিয়া জমির শাহ নূরানীয়া হাফিজি মাদ্রাসা ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বিভিন্ন প্রকার ঔষধি ও ফলদ গাছ রোপণ করা হয়েছে।

কর্মসূচিতে নির্ভর ফাউন্ডেশনের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক সম্পাদক ও সংগঠনের মনপুরা উপজেলা টিম লিডার-১ মো. আরাফাত ইসলাম করিম, মাদ্রাসা শিক্ষক মুফতি ইসমাইল, মনপুরা সরকারি কলেজ টিম লিডার মুশফিকুর রহিমসহ মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

নির্ভর ফাউন্ডেশনের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক সম্পাদক ও মনপুরা উপজেলা টিম লিডার-১ মো. আরাফাত ইসলাম করিম বলেন, ‘ দেশের মানুষদের মাঝে বৃক্ষরোপণের সচেতনতা বাড়াতে এবং বর্ষা মৌসুমে সঠিকভাবে যাতে বৃক্ষরোপণ ও পরিচর্যা করে এমন বিষয়গুলো জানাতেই এমন কর্মসূচি সারা বাংলাদেশেই পালন করছে নির্ভর ফাউন্ডেশন।

Manual4 Ad Code

তারই অংশে হিসবে আমরা মনপুরা উপজেলায় দুটি মাদ্রাসা ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছি। ভবিষ্যতেও আমরা এ সংগঠনের মাধ্যমে সামাজিক সকল কর্যক্রম অব্যাহত রাখবো।

Manual2 Ad Code