২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার কে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

বাংলা বারুদ
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫, ০৯:২৭ অপরাহ্ণ
দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার কে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

Manual6 Ad Code

মোঃআনিছুর রহমান, দুপচাঁচিয়া, (বগুড়া) প্রতিনিধি

Manual4 Ad Code

আজ ১৯শে আগস্ট রোজ মঙ্গলবার বাদ আসর ধর্মপ্রাণ মুসলমানদের কলিজার সাথে সম্পর্ক দুপচাঁচিয়া হাসপাতাল জামে মসজিদের উপর নগ্ন হস্তক্ষেপ ও দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

Manual7 Ad Code

উক্ত মানববন্ধন ও সমাবেশে জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওমর ফারুক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ আলম, হাফিজুর রহমান মাস্টার, মেডিসিন ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক, মনজুর এলাহী, আরো উপস্থিত ছিলেন, দুপচাঁচিয়া উপজেলা সাবেক বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, ভুক্তভোগী মোহাম্মদ নাঈম ইসলাম, মোহাম্মদ এখলাস খান,মোহাম্মদ নাঈম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।

Manual6 Ad Code

উক্ত সমাবেশে বক্তারা বলেন, বিগত চার বছর ধরে দুর্নীতি ও অনিয়ম করে আসছেন এই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার। বিগততে তার বিরুদ্ধে অনেক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। যেখানে মুসলমানদের ধর্মীয় উপাসনালয় হলো আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদকে ভেঙে ছোট করতে চান যা অতি নিকৃষ্ট কাজ। ধর্মপ্রাণ মুসল্লির জন্য এটা অতি লজ্জাজনক ব্যাপার ।

উক্ত সমাবেশে বক্তারা আরো বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শামসুন্নাহার কে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে আরো বৃহত্তর সমাবেশ বিক্ষোভ মিছিল করা হবে।