১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা

editor
প্রকাশিত মার্চ ১৭, ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ণ
কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা

Manual2 Ad Code

কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা

মো: মুক্তাদির হোসেন বিশেষ প্রতিনিধিঃ“আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

সোমবার (৯ মার্চ) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিরিনা আক্তার।

উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, নারী উদ্যোক্তা শম্পা নন্দী বীর, প্রশিক্ষার্থী রাত্রি আক্তার প্রমুখ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, উপজেলা প্রকৌশলী রেজাউল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর সমান সুযোগ নিশ্চিতকরণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সমাজের সর্বস্তরে নারীর মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, নারীদের ক্ষমতায়ন ও কন্যাশিশুর অধিকার সুরক্ষিত করতে সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তবেই একটি ন্যায়ভিত্তিক, সমতাপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

Manual6 Ad Code