১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে ছাত্রদল নেতা প্রিন্সের পিতার দাফন সম্পন্ন

editor
প্রকাশিত মার্চ ১৭, ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ণ
কালীগঞ্জে ছাত্রদল নেতা প্রিন্সের পিতার দাফন সম্পন্ন

Manual8 Ad Code

কালীগঞ্জে ছাত্রদল নেতা প্রিন্সের পিতার দাফন সম্পন্ন

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল হোসেন প্রিন্সের পিতা মো. মোশাররফ হোসেন (৫২) এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) গ্রামের মরহুম জিন্নত আলীর ছেলে।

Manual2 Ad Code

কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) গ্রামের বাসিন্দা কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল হোসেন প্রিন্সের পিতা মো. মোশাররফ হোসেন (৫২) সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাদ আছর ভাদার্ত্তী দক্ষিণ পাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

Manual4 Ad Code

মরহুম মোশাররফ হোসেনের মৃত্যুতে শোকাভিভূত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, মো. আসাদ উল্লাহ আসাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, কালীগঞ্জ উপজেলা টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, কালীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আহমদ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা আহবায়ক মো. পনির খন্দকার, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক মো. শাহ নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসান, কাপাসিয়া ছাত্রদলের আহবায়ক শিশির মনির, কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, মোক্তারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল ইসলাম, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাসিবুল হাসান শান্ত, সাধারণ সম্পাদক হিমেল খান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুম মো. মোশাররফ হোসেন কিডনি ও লিভারজনিত জটিল রোগে বেশ কিছুদিন ধরে ভুগছিলেন।