৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ভারতে হোলি উৎসব: বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ।

editor
প্রকাশিত মার্চ ৩, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
ভারতে হোলি উৎসব: বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ।

Manual5 Ad Code

ভারতে হোলি উৎসব: বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ।

শেখ স্বপ্না শিমুঃ হোলি উৎসব উপলক্ষে ভারতে সরকারি ছুটিতে মঙ্গলবার (৩ মার্চ) বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকলেও এপথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব হোলি উদযাপন উপলক্ষে এদিন দুদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীরা তাদেরকে জানিয়েছেন। এতে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে।

বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, ভারত থেকে আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক চলছে। ছুটি শেষে বুধবার সকাল থেকে পুনরায় ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

Manual2 Ad Code

এদিকে, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় পণ্যজট দেখা দিয়েছে দুই দেশের বন্দরে। বর্তমানে প্রতিদিন বন্দরটি দিয়ে ভারতের সঙ্গে প্রায় ৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্যের আমদানি-রফতানি বাণিজ্য হয়ে থাকে।

Manual2 Ad Code

এছাড়া চিকিৎসা ও ব্যবসাসহ নানান কাজে দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাতায়াত করে। এতে বাণিজ্য খাতে প্রায় ১০ কোটি এবং ভ্রমণ খাতে ২০ লাখের মত টাকা রাজস্ব আহরণ হয়।

Manual8 Ad Code