২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম, লিটারে কত?

editor
প্রকাশিত মার্চ ১, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম, লিটারে কত?

Manual7 Ad Code

বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম, লিটারে কত?

শেখ স্বপ্না শিমুঃ রাজধানীতে ঢাকা ওয়াসার এটিএম বুথ থেকে সরবরাহ করা পানির দাম বাড়ানো হয়েছে। আজ থেকে নতুন এই বর্ধিত মূল্য কার্যকর করা হয়েছে।

Manual8 Ad Code

ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেনের সই করা এক অফিস আদেশে এই দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়।
আদেশে বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত ঢাকা ওয়াসার ‘কর্মসম্পাদন সহায়তা কমিটি’র ১৪তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

মূলত বুথগুলোর অপারেশন ও মেনটেনেন্স (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) খরচ বেড়ে যাওয়ায় পানির দাম ৮০ পয়সা (ভ্যাট ও ট্যাক্সসহ) থেকে বাড়িয়ে ১ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ) নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২০২৩ সালের ১ আগস্ট ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি লিটার ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৮০ পয়সা করা হয়েছিল।

Manual5 Ad Code