২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

আমিয়াল গ্রুপের কর্ণধার সৌদি প্রবাসী ইয়াছিন মিয়ার উদ্যোগে রমজানের ২০০০ পরিবার পেল উপহার সামগ্রী

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৬:২১ অপরাহ্ণ
আমিয়াল গ্রুপের কর্ণধার সৌদি প্রবাসী ইয়াছিন মিয়ার উদ্যোগে রমজানের ২০০০ পরিবার পেল উপহার সামগ্রী

Manual1 Ad Code

আমিয়াল গ্রুপের কর্ণধার সৌদি প্রবাসী ইয়াছিন মিয়ার উদ্যোগে রমজানের ২০০০ পরিবার পেল উপহার সামগ্রী

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টারঃ  সৌদি আরবের ব্যবসায়ী আমিয়াল গ্রুপের কর্ণধার প্রবাসী ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়ার উদ্যোগে পবিত্র রমজানের উপহার সামগ্রী ২০০০ পরিবারের মধ্য বিতরণ করা হয়েছে। কালীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড ভাদার্ত্তী গ্রামে প্রবাসীর নিজ বাড়িতে শনিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী, অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল ২ হাজার মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। ভাদার্ত্তী গ্রামের তারা মিয়ার ছেলে দানশীল এই ইয়াছিন মিয়া।

Manual6 Ad Code

কালীগঞ্জ পৌরসভার বালীগাঁওআমিয়াল গ্রুপের কর্ণধার সৌদি প্রবাসী ইয়াছিন মিয়ার উদ্যোগে রমজানের ২০০০ পরিবার পেল উপহার সামগ্রী, মুনশুরপুর, দড়িসোম, দেওয়ালেরটেক, টেকপাড়া, তুমলিয়া ইউনিয়নের দক্ষিণসোম, বঙ্গবন্ধু, দক্ষিণ ভাদার্ত্তী, রূপগঞ্জের দাউদপুর, বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া, জামালপুর ইউনিয়নের ছৈলাদী, কলাপাটুয়া, দালানবাজার এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে এক লিটার তেল, এক কেজি ছোলা, এক কেজি মুড়ি, তিন কেজি আলু ও দুই কেজি পেয়াজ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রী বিতরণের পূর্বে আমিয়াল গ্রুপের কর্ণধার ইয়াছিন মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, মুফতি আল-মামুন, শোয়েব আহমেদ, আল-মামুন, মাওলানা সানাউল্লাহ ও শাহা জালাল প্রমুখ।
প্রবাসী ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়া বলেন, দীর্ঘ ২৬ বছর যাবত আমি সৌদি আরবে অবস্থান করছি। ১০ বছর ধরে এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের দুঃখ-দুর্দশা ও অভাব লাঘব করার জন্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। আল্লাহ আমাকে অর্থ-সম্পদ দিয়েছে, আমার পরিশ্রমের অর্থ থেকে মানুষকে আমি দান-ছদকা করছি। আমি চাই এলাকায় যারা ধনবান রয়েছে, তারাও যেন আমার মতো এলাকার অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতা করেন।

Manual7 Ad Code