২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

৭৯তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস জয়ে এগিয়ে কারা?

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
৭৯তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস জয়ে এগিয়ে কারা?

Manual2 Ad Code

৭৯তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস জয়ে এগিয়ে কারা?

শেখ স্বপ্না শিমুঃ বৃটিশ চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ৭৯তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস শুরু হয়েছে। লন্ডনের ঐতিহাসিক রয়ার ফেস্টিভ্যাল হল-এ সাউথব্যাঙ্ক সেন্টারে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে অংশ নিতে হাজির হয়েছেন ব্রিটিশ ও আন্তর্জাতিক অঙ্গনের এক ঝাঁক তারকা।লন্ডনে বসেছে ৭৯তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠান।

Manual4 Ad Code

এবারের আসরে প্রধান সঞ্চালকের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক আলান কামিং। এ মঞ্চে এবারই প্রথম সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে।
৭৯তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস জয়ে প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই করে এগিয়ে রয়েছে যারা তারা হলেন-

Manual1 Ad Code

১। পল থমাস অ্যান্ডারসন: নির্মাতার পরিচালিত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’৭৯তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ১৪টি মনোনয়ন পেয়ে ঐতিহাসিক রেকর্ডের খুব কাছাকাছি রয়েছে।

২। রায়ান কুগলার: তার পরিচালিত সিনেমা ‘সিনার্স’ ১৩টি মনোনয়ন পেয়ে প্রতিযোগিতার দৌঁড়ে এগিয়ে রয়েছেন তিনি। নির্মাতা কৃষ্ণাঙ্গ পরিচালক হিসেবে বেশি মনোনয়ন পেয়েছে।

Manual5 Ad Code

৩। ক্লোয়ি ঝাও: নির্মাতার পরিচালিত ‘হ্যামনেট’ সিনেমাটি ১১টি করে মনোনয়ন পেয়েছে এগিয়ে রয়েছে। নারী পরিচালক হওয়ায় তিনিও মনোনয়নের দৌঁড়ে এগিয়ে রয়েছেন।

৪। লিওনার্দো ডিক্যাপ্রিও: ৫১ বছর বয়সে সপ্তমবারের মতো সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়ে একটি বিশেষ রেকর্ড স্পর্শ করেছেন হলিউডের এ অস্কারজয়ী অভিনেতা।

৫। সেরা চলচ্চিত্র: সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত সিনেমাগুলো হলো ‘হ্যামনেট’, ‘মার্টি সুপ্রিম’, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ এবং ‘সিনার্স’। তবে বিশ্লেষকদের মতে, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ‘সিনার্স’ ও ‘হ্যামনেট’-এর মধ্যে সেরা চলচ্চিত্রের সম্মান অর্জনে ত্রিমুখী লড়াই হবে।

Manual2 Ad Code

প্রসঙ্গত, এবারের বাফটার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগীতে থাকছে বিশেষ আকর্ষণ। নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানিমেশন কেপপ ডেমন হান্টার্স-এর চার্ট-শীর্ষ গান ‘গোল্ডেন’ পরিবেশন করা হবে। জায়ে, অড্রি নুনা ও রেই আমির মনোমুগ্ধকর পরিবেশনা দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক।