১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

মোহন রায়হানকে বাংলা একাডেমি পুরস্কার দেয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত।

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৮:২৪ অপরাহ্ণ
মোহন রায়হানকে বাংলা একাডেমি পুরস্কার দেয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত।

Manual2 Ad Code

মোহন রায়হানকে বাংলা একাডেমি পুরস্কার দেয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত।

শেখ স্বপ্না শিমুঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিতে কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।মোহন রায়হানকে বাংলা একাডেমি পুরস্কার দেয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান করার ঘোষণা দেয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়। উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করার জন্য গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সে সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এতে আরও বলা হয়েছে, অভিযোগসমূহ পর্যালোচনান্তে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেয়ার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২ মার্চ সোমবার সকাল ১১টায় বাংলা একাডেমিতে তাকে এ পদক দেয়া হবে।

Manual8 Ad Code

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫’-এর জন্য ৯ বিশিষ্টজনের নাম ঘোষণা করা হয়।

Manual1 Ad Code

এরপর গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সবার হাতে এ পুরস্কার তুলে দেন। পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী পুরস্কার আনতে যান কবি মোহন রায়হানও। কিন্তু অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানতে পারেন তার পুরস্কার বাতিল করা হয়েছে।

Manual7 Ad Code

পুরস্কারের জন্য মনোনীত অন্য ব্যক্তিরা হলেন: কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ–গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।