২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

হাদল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
হাদল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Manual3 Ad Code

হাদল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাদল ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭০পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আলী আছগার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু তালিব, আমীর ফরিদপুর উপজেলা শাখা।মোঃ সাপিনুর ইসলাম, সাবেক আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদপুর উপজেলা। আব্দুল হাই আল-রাজী, সেক্রেটারি ফরিদপুর উপজেলা শাখা।মোঃজিয়াউর রহমান, সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন ফরিদপুর উপজেলা শাখা। এবং রবিউল করিম সরকার, সাবেক চেয়ারম্যান ফরিদপুর ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা হাফিজুর রহমান, সভাপতি হাদল ইউনিয়ন শাখা।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, রমজান আত্মসংযম ও মানবিক মূল্যবোধ চর্চার মাস, যা ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক।

বিশেষ অতিথিরাও তাদের বক্তব্যে রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।
দোয়া ও মোনাজাত মাগরিবের নামাজে এমপি নিজেই ইমামতি করেন যা পাবনা ৩ আসনে নতুন এক দৃষ্টান্ত স্হাপন করেন ।

Manual2 Ad Code