৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
কালীগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

Manual6 Ad Code

কালীগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

মো. মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার জিন্দা গ্রামের মঞ্জুর হোসেনের পুত্র নওশের আকন্দ (১৬) ও মোশারফ হোসেনের পুত্র মিহাত আকন্দ (১৫)।

Manual4 Ad Code

মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারী) কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গলান (দর্জীবাড়ি) সংলগ্ন এশিয়ান হাইওয়েতে, বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে একটি ট্রাক (যাহার রেজি. নং ঢাকা মেট্রো ট ১৪-১১৮৬) নাম্বার বিহীন একটি RTR মোটরসাইকেলের পিছন থেকে আঘাত করলে ঘটনাস্থলে মোটরসাইকেলের পিছনে থাকা দুই জন আরোহী রাস্তায় পরে গুরুতর আহত হয়। এসময় এলাকার লোকজন দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নওশের ও মিহাদকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

খবর পেয়ে হাইওয়ে কাঞ্চন ক্যাম্পের এস.আই (নিঃ) মাহমুদুল হাসান হাসপাতালে উপস্থিত হয়ে মৃতদের প্রাথমিক সুরতহালের রিপোর্ট প্রস্তুত করেন। এ সম্পর্কে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual6 Ad Code